
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ৭নং ওয়ার্ড পরানপুর এলাকায় বিএনপির উদ্যোগে ধানের শীষের পক্ষে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ই ফেব্রুয়ারি) বিকেলে অনুষ্ঠিত এই গণমিছিলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের পক্ষে সমর্থন আদায় ও জনমত গঠনের আহ্বান জানানো হয়। মিছিলটি পরানপুর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজানুর রহমান, মোহাম্মদ আলী, সামাদ মন্ডল, সোহবার মন্ডল, সেজাব মেম্বার, মোংলা আকন্দ, আসাদুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা নাসিম আহমেদ বাবু, ইউসুফ আলী, মানিক মন্ডল এবং ছাত্রদল নেতা এম. রাজিব আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
গণমিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং এতে এলাকার সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

মোঃ আবু তৈয়ব সুজয় 








