, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত ধুনটে ধানের শীষ প্রতীকের সমর্থনে বিএনপির নির্বাচনী মিছিল কাজিপুরে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ধুনটে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ধুনট থানা পুলিশের মহড়া কাজিপুরে সোনামুখী ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ধানের শীষের গণমিছিল অনুষ্ঠিত  আ,লীগ ১৬ বছরে যা করেনি বিএনপি ১ বছরেই তার চেয়ে বেশি করেছে: রফিকুল ইসলাম খান কাজিপুরে ধানের শীষের গণসংযোগে নেতাকর্মীরা উন্নয়নের ধারাবাহিকতায় ধানের শীষে ভোট চাইলেন সোনামুখী ইউনিয়ন বিএনপি নীলফামারী-১ আসনে গণভোটের প্রার্থী রাশেদ

ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ৬৮ পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় গোসাইবাড়ী ইউনিয়নের গোসাইবাড়ী বাজারে অবস্থিত ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে বিকন ফার্মাসিউটিক্যালস  এর সৌজন্যে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শহরাবাড়ির একটি মনোরম স্থানে এ বনভোজনের আয়োজন করা হয়। এতে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা  অংশগ্রহণ করেন। বনভোজন উপলক্ষে ছিল খেলাধুলা, বিনোদনমূলক আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা উপস্থিত সকলের মধ্যে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. মোঃ সাইদুর রহমান। তিনি বলেন,
“স্বাস্থ্যই মানুষের সবচেয়ে বড় সম্পদ। অর্থ, ক্ষমতা বা সম্পদের কোনো মূল্য নেই—যদি শরীর সুস্থ না থাকে। কিন্তু আমরা অনেক সময় অসুস্থ হলে তবেই ডাক্তারের কাছে যাই, অথচ রোগ হওয়ার আগেই সচেতন হওয়াই সবচেয়ে বড় চিকিৎসা।

পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলা, বিশুদ্ধ পানি পান করা, নিয়মিত হাত ধোয়া, সুষম  খাবার গ্রহণ এবং দৈনন্দিন জীবনে স্বাস্থ্যবিধি মেনে চললে অনেক রোগ সহজেই প্রতিরোধ করা যায়। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগের মতো নীরব ঘাতক রোগ সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টার সর্বদা আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানে বদ্ধপরিকর।

বনভোজন অনুষ্ঠানের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও কর্মস্পৃহা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।

ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

ধুনটে ডাক্তারখানা এন্ড ডায়াগনস্টিক সেন্টারের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে