, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে ঝুলন দাস গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড বগুড়া নন্দীগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা কাজিপুরে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বগুড়া গাবতলীতে দুঃস্থদের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করেন — সাবেক এমপি লালু বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা ধুনটে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দীর্ঘ ১৯ মাস পর শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন বগুড়া শেরপুরে জমিজমা বিরোধের জেরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ কাজিপুরে সরকারি প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন ব্যবসা কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

ধুনটে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : ১৫ ঘন্টা আগে
  • ১৫১ পড়া হয়েছে

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া ধুনট থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬০০ গ্রাম শুকনা গাঁজাসহ মোহাম্মদ দুলাল (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের নাগেশ্বরগাঁতী গ্রামে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারকৃত মোহাম্মদ দুলাল উপজেলার মথুরাপুর ইউনিয়নের নাগেশ্বরগাঁতী এলাকার মৃত রইচ উদ্দিন ফকিরের ছেলে।পুলিশ জানায়, তাকে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়। এ সময় তার হাতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ওজন ডিজিটাল মেশিনে পরিমাপ করে ২ কেজি ৬০০ গ্রাম পাওয়া যায়। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করে উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয়।উদ্ধারকৃত গাঁজা থেকে ১০ গ্রাম নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং অবশিষ্ট ২ কেজি ৫৯০ গ্রাম গাঁজা সিলগালা করে জব্দ করা হয়েছে।এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। সোমবার সকালে তাকে বগুড়া আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

বগুড়ায় ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে ঝুলন দাস গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

ধুনটে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১৫ ঘন্টা আগে