, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে ঝুলন দাস গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড বগুড়া নন্দীগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা কাজিপুরে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বগুড়া গাবতলীতে দুঃস্থদের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করেন — সাবেক এমপি লালু বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা ধুনটে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দীর্ঘ ১৯ মাস পর শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন বগুড়া শেরপুরে জমিজমা বিরোধের জেরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ কাজিপুরে সরকারি প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন ব্যবসা কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

কাজিপুরে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

  • প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে
  • ৮ পড়া হয়েছে

কাজিপুর প্রতিনিধিঃ

পবিত্র রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিযন্ত্রণ রাখতে সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য কার্যালয় কর্তৃক যৌথ অভিযান পরিচালিত হয়েছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি দুপুরে কাজিপুর উপজেলার মেঘাই পুরান বাজারে হোটেল, মুদিদোকান, বেকারি দোকানে এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানগুলো তদারকি করা হয়।অভিযানকালে মেঘাই বাজারে সান্ত্বনা হোটেলে নানা অনিয়ম লক্ষ্য করা যায়। অস্বাস্থ্যকর ও নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে খাবার তৈরি করা হচ্ছিল, কর্মচারীদের স্বাস্থ্যবিধি কিংবা স্বাস্থ্য পরীক্ষার সনদ ছিল না, খাবার খোলা অবস্থায় রাখা হচ্ছিল এবং মিষ্টিসহ অন্যান্য খাবারে ব্যবহার করা হচ্ছিল অননুমোদিত উপাদান। বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া দই ও মিষ্টি তৈরি করা হচ্ছিল, কিন্তু কোনো মেয়াদ উল্লেখ করা হচ্ছিল না।এসব অপরাধে সান্ত্বনা হোটেল এর মালিক বিপ্লব হোসেন কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭,৩৯ ও ৪৩ ধারায় ৩০,০০০/- টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।অন্যদিকে,একই বাজারে জাহাঙ্গীর হোটেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জাহাঙ্গীর হোটেলে নানা অনিয়ম পরিলক্ষিত হয়।বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া দই ও মিস্টি তৈরি করা হচ্ছিল, কিন্তু কোনো মেয়াদ উল্লেখ করা হচ্ছিল না। অনিবন্ধিত অবস্থায় খাদ্য উৎপাদন, বিপণন, মজুদ,সরবরাহ ও বিক্রির দায়ে উক্ত জরিমানা করা। এছাড়া দু’টি হোটেলের পোড়া তৈল, বাসি ইফতারি ও ক্ষতিকর খাদ্য উপাদান জব্দ করে ধ্বংস করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন কাজিপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া।অভিযানে অংশ নেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম রন্টি, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সাথে বরাবরই ভোক্তাদের স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানে রয়েছি। আজকের অভিযানটি তারই একটি অংশ। আমরা প্রতিটি প্রতিষ্ঠানে মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ পরিকর। আমরা প্রতিটি প্রতিষ্ঠানে মানসম্পন্ন পণ্য সরবরাহ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত অভিযান চালিয়ে যাব। যদি কেউ আইন ভঙ্গ করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” অপরদিকে উপজেলার সিমান্ত বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এর নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে সিমান্ত বাজারের জোনাইদ জেনারেল স্টোর, শাহীন স্টোর, আনোয়ারের মাংসের দোকান, ইমরুলের মাংসের দোকান এবং জহুরুলের মাংসের দোকানে মুল্য তালিকা প্রদর্শন না করার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৩৮ ধারায় প্রত্যেক দোকানদার কে ২ হাজার টাকা করে জরিমানা করা হয়। অভিযানে অংশ নেয় জেলা নিরাপদ খাদ্য অফিসার আতিকুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে দই,ঘোল,খেজুর, ফল, গরুর মাংসের দোকান, খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের দোকানে তদারকি করা হয়। অভিযানে অন্যান্য প্রতিষ্ঠানও তদারকি করা হয় এবং প্রতিষ্ঠানগুলোকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়, মূল্যতালিকা প্রদর্শন এবং ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণের বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়।

জনপ্রিয়

বগুড়ায় ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে ঝুলন দাস গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

কাজিপুরে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে