, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়ায় ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে ঝুলন দাস গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড বগুড়া নন্দীগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা কাজিপুরে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বগুড়া গাবতলীতে দুঃস্থদের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করেন — সাবেক এমপি লালু বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: ডায়মন্ড লাচ্ছা সেমাই কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা ধুনটে ২ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দীর্ঘ ১৯ মাস পর শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন বগুড়া শেরপুরে জমিজমা বিরোধের জেরে ফেসবুকে অপপ্রচার ও প্রাণনাশের হুমকির অভিযোগ কাজিপুরে সরকারি প্রধান শিক্ষকের কিন্ডারগার্টেন ব্যবসা কাজীপুর সরকারি ডিগ্রী কলেজে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া নন্দীগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

  • প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে
  • ৬৭ পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দপ্তর প্রধানদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষ ভদ্রাবর্তীতে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার সভাপতিত্বে সভার শুরুতে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, কাহালু-নন্দীগ্রামের প্রতিটি ওয়ার্ডে সমানভাবে উন্নয়ন পৌঁছে দিতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোসহ বিভিন্ন ক্ষেত্রে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় ও জবাবদিহিতা বৃদ্ধির নির্দেশনা দেন।সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম প্রমুখ।এছাড়া সভায় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, নাগরিক সেবার মানোন্নয়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জনপ্রিয়

বগুড়ায় ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে ঝুলন দাস গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

বগুড়া নন্দীগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

প্রকাশের সময় : ৯ ঘন্টা আগে