
এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
বগুড়া সারিয়াকান্দি উপজেলার গণকপাড়া খামার বলালী এলাকা থেকে ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে শ্রী ঝুলন দাস (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।সোমবার (২৩ ফেব্রুয়ারি) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সারিয়াকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অভিযানকালে ঝুলন দাসকে ২ গ্রাম গাঁজা, গাঁজা কাটার কাঠ ও কাটনিসহ আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।উল্লেখ্য, জব্দকৃত আলামত ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

























