, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা বগুড়ার শেরপুরে পরিত্যক্ত জমিতে পাঁচ স্তরের বিষমুক্ত সবজি চাষ দুর্নীতি মুক্ত ধুনট গড়তে চাই ষষ্ঠ বারের মত নির্বাচিত এমপি জিএম সিরাজ ‎ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা

  • প্রকাশের সময় : ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৩ পড়া হয়েছে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে যমুনা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান।
অভিযানে সিরাজগঞ্জ সদর উপজেলার হরিপুর ইউনিয়নের দেলুটিয়া গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মোঃ কাউছার ইসলাম (২৫) কে ২টি বেড়জাল ও প্রায় ৮ হাজার মিটার কারেন্ট জাল সহ জিরো ম্যাট সাইজের মশারী জাল দিয়ে মাছ ধরার সময় হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে তাকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪ ও ৪(ক) ধারায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার শর্তে মুচলেকা গ্রহণ করে তাকে পিতার জিম্মায় মুক্তি দেওয়া হয়েছে।
এ সময় প্রায় ৫ কেজি মাছ জব্দ করা হয়। পরে মাছগুলো কাজিপুরের আহম্মেদ আলী এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার এতিম হাফেজিয়া শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
অভিযান শেষে জব্দকৃত সকল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ।
জনপ্রিয়

কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড

যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা

প্রকাশের সময় : ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬