, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সাংবাদিকদের সম্মানে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আর নেই ধুনটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কাজিপুরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি মনিটরিং, ব্যবসায়ীদের সতর্ক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, চালক নিহত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

ধুনটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

  • প্রকাশের সময় : ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • ৫৮ পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রবিবার (৮ মার্চ) সকালে ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা’র সঞ্চালনায়  সভাপতিত্ব করেন ধুনট  উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম । সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,রাজনৈতিক নেতৃবৃন্দ, নারী উদ্যোক্তা, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের সব ক্ষেত্রে নারীদের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তারা নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অর্থনৈতিক স্বাবলম্বিতার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

সাংবাদিকদের সম্মানে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

ধুনটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশের সময় : ১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬