, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা সাংবাদিকদের সম্মানে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান আর নেই ধুনটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কাজিপুরে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি মনিটরিং, ব্যবসায়ীদের সতর্ক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ট্রাকের ধাক্কা, চালক নিহত ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ

সাংবাদিকদের সম্মানে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে
  • ৫০ পড়া হয়েছে

এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি:

‎বগুড়া জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুল বাসেদ বলেছেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে আমরা বিশ্বাস করি অতীতের মতো তারা কোনো অন্যায় অপকর্মে জড়িত হবে না। কারণ তারাও একসময় মজলুম ছিল, আমরাও মজলুম ছিলাম। আমরা একসাথে রাজপথে আন্দোলন করেছি। যদি কোনো অন্যায় বা জুলুম হয় তাহলে আমরা রাজপথে দাঁড়িয়ে যাবো।

‎সোমবার (৯ মার্চ) ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় চত্বরে ধুনট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎তিনি আরও বলেন, পবিত্র মাহে রমজান কুরআন নাজিলের মাস। সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। আপনারা যদি কোরআনের শিক্ষা ধারণ করে সাংবাদিকতাকে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, অন্যায় ও অপরাধ কমে আসবে। এতে চুরি, ছিনতাই, ডাকাতি ও রাহাজানিসহ নানা অপরাধও বন্ধ হবে।

‎তিনি বলেন, কোরআনকে গাইডলাইন বলা হয়েছে। জীবনের যেকোনো সমস্যার সমাধান কোরআনের মধ্যে পাওয়া যায়। আমরা যদি কোরআনের শিক্ষা ধারণ করি তাহলে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব।

‎সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে তিনি সত্য ও ন্যায়ের পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

‎ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন টিক্কা ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এ. রাশেদ।

‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক রাকিবুল ইসলাম, জিল্লুর রহমান, ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. মাহমুদ আলম, মাওলানা মো. আব্দুল ওহাব, অর্থ সম্পাদক মো. তরিকুল ইসলাম, ধুনট শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফিরোজ আহমেদ এবং ধুনট উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি মো. খলিলুর রহমান।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুল করিম।

জনপ্রিয়

কাজিপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

সাংবাদিকদের সম্মানে ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

প্রকাশের সময় : ৫ ঘন্টা আগে