
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ কর্মসূচির আওতায় ইউনিয়নের ১৮৫৫ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
বুধবার সকালে সোনামুখী ইউনিয়নে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। তিনি উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম তদারকি করেন এবং সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন সোনামুখী ইউনিয়ন পরিষদ প্রশাসক ডা. দিদারুল আহসান, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য শাহাদাৎ হোসেন, ১ নম্বর ওয়ার্ড সদস্য মামুনুর রশীদ, কম্পিউটার অপারেটর হুমায়ুন কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


















