, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ার মোকামতলায় ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর ওরফে রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ও একটি মোটরসাইকেল তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: আনারুল ইসলাম (২২), পিতা আঃ রাজ্জাক, সাং দক্ষিন বাসুদেবপুর, থানা হাকিমপুর, জেলা দিনাজপুর। খালেদা বেগম (২৪), স্বামী সজীব হোসেন, পিতা  আঃ রাজ্জাক, একই ঠিকানার বাসিন্দা; বর্তমানে বগুড়া শহরের বাদুরতলা, সেউজগাড়ি (স্টেশনের পেছনে) এলাকায় বসবাস করছেন।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ার মোকামতলায় ৬ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫