, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি

এস.বি-সুজন, লালমনিরহাট প্রতিনিধি :

সীমান্তে গুজব ও চোরাচালান রোধে গণমাধ্যমের সহায়তা কামনা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উত্তর-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার চতুরবাড়ী বিওপি ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন।

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের বলেন, একটি চক্র সীমান্তে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। তাদের গুজব রুখে দিতে সরেজমিনে ঘুরে সংবাদ প্রকাশ করেছে গণমাধ্যম। আগামী দিনেও যেকোনো ধরনের গুজব রুখতে গণমাধ্যমের সহায়তা কামনা করছি।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষায় কাজ করছে বিজিবি। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। লালমনিরহাটের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে আরও একটি বিওপির উদ্বোধন করা হলো। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবিকে সহযোগিতা করতে গণমাধ্যমসহ স্থানীয়দের সহায়তা কামনা করেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এসএম শফিকুর রহমান, ৬১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম এবং বিজিবির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

এর আগে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এএসএম নাছের তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধীনে ধবলগুড়ি ও খারিজাজোংড়া বিওপির মধ্যস্থলে চতুরবাড়ী বিওপির উদ্বোধন করেন। এসময় নতুন ক্যাম্পে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

সীমান্তে গুজব ও চোরাচালান রুখতে গণমাধ্যমের সহায়তা চায় বিজিবি

প্রকাশের সময় : ০৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫