, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে সোপানের উদ্যোগে ১৮ পরিবারকে বিনামূল্যে ছাগল বিতরণ

  • প্রকাশের সময় : ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫
  • ৯০ পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শেরপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোপান এর উদ্যোগে ১৮টি হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে ছাগল প্রদান করা হয়েছে।

‎বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় শেরপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আত্মনির্ভরশীলতা অর্জনের লক্ষ্যে খানপুর পশ্চিমপাড়া ও মধ্যপাড়ার ১৮টি হতদরিদ্র পরিবারকে দুইটি করে মোট ৩৬টি ছাগল প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নিয়ায কাযমীর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাইম হোসেন।

‎অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোপানের নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা বীরেন দাস সুজন।

‎বক্তারা বলেন, দরিদ্র পরিবারগুলোকে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও সোপান সমাজের অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

বগুড়ার শেরপুরে সোপানের উদ্যোগে ১৮ পরিবারকে বিনামূল্যে ছাগল বিতরণ

প্রকাশের সময় : ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫