, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা ধুনটে স্ট্যাম্পের মাধ্যমে কন্যা বিক্রির অভিযোগ কাজিপুরে দুই ট্রাকের সংঘর্ষ-আহত ১ কাজিপুরে প্যারামাউন্ট কিন্ডারগার্টেনের বিরুদ্ধে নানা অভিযোগ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ভয়েস অব কাজিপুরের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাজিপুরে অধ্যক্ষ এফাজ উদ্দিন তালুকদার খোকা’র ২৪ তম মৃত্যুবার্ষিকী গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয়

বগুড়ায় বসতবাড়িতে লুটপাটের পর বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার গাবতলী উপজেলায় নিজ বসতবাড়িতে লুটপাটের পর রাজিয়া বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার দুর্গাহাটা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে।

নিহত রাজিয়া বেগম ওই গ্রামের মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামানিকের বাড়িতে ৮ বছর বয়সী নাতিকে নিয়ে একাই বসবাস করতেন রাজিয়া বেগম। ঘটনার রাতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে ‘ভাড়া নিতে এসেছি’ এমন কথা বলে ৫/৭ জন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তারা রাজিয়া বেগম ও তার নাতির হাত-পা দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি, আসবাবপত্র ভেঙে নগদ প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।

চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা রাজিয়া বেগমকে শ্বাসরোধে হত্যা করে বলে দাবি করেছেন স্বজনরা। তবে শিশুটিকে জীবিত অবস্থায় পরে উদ্ধার করা হয়।

গাবতলী মডেল থানার (ওসি) সেরাজুল ইসলাম বলেন, “ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

‎এদিকে স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তাহীনতায় ভুগছে পুরো এলাকা। অনেকেই দাবি করছেন, গ্রামাঞ্চলেও সিসিটিভি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে নতুন প্রিন্সিপালের চ্যালেঞ্জ মোকাবেলায় সাফল্য, সন্তুষ্ট অভিভাবকরা

বগুড়ায় বসতবাড়িতে লুটপাটের পর বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

প্রকাশের সময় : ০১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫