, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১ বগুড়া পরিত্যক্ত আ.লীগ অফিসে কাজিপুরের চটপটি ব্যবসায়ীর লাশ উদ্ধার কাজিপুরে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তারাকান্দি উচ্চ বিদ্যালয় কাজিপুরে দুই পিচ ইয়াবাসহ আটক ১, মোবাইল কোর্টে কারাদণ্ড ধুনটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ চালকের জরিমানা যমুনা নদীতে মোবাইল কোর্টে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ, এক জেলেকে জরিমানা ধুনট আল-কুরআন একাডেমিক স্কুলে অভিভাবকদের ফ্রি কুরআন শিক্ষার ক্লাস নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

  • প্রকাশের সময় : ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ২৬৪ পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা রোধের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সামনে টিম বাইকারস অ্যাসোসিয়েশন শেরপুর এবং শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
‎ক্যাম্পেইনে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা, নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং ট্রাফিক আইন যথাযথভাবে অনুসরণের বিষয়ে সচেতন করা হয়। এ সময় হাইওয়ে পুলিশের সদস্যরা সড়ক দুর্ঘটনার ঝুঁকি, বেপরোয়া গতির ক্ষতিকর প্রভাব এবং আইন অমান্যের পরিণতি তুলে ধরে বক্তব্য দেন।
‎আয়োজকরা জানান, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং দুর্ঘটনা কমাতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে। এ উদ্যোগে স্থানীয় মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এমন কার্যক্রম আরও জোরদার করার দাবি জানান।

গোপন সংবাদের ভিত্তিতে কাজিপুরে অভিযান, গাঁজার গাছসহ আটক ১

ঢাকা–বগুড়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

প্রকাশের সময় : ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫