, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল ‎ধুনটে বিষাক্ত কীটনাশক পানে স্কুলছাত্রের আত্মহত্যা বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা বগুড়ার শেরপুরে পরিত্যক্ত জমিতে পাঁচ স্তরের বিষমুক্ত সবজি চাষ দুর্নীতি মুক্ত ধুনট গড়তে চাই ষষ্ঠ বারের মত নির্বাচিত এমপি জিএম সিরাজ ‎ধুনটে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত বগুড়ায় ২ গ্রাম গাঁজা সেবনের অপরাধে ঝুলন দাস গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড বগুড়া নন্দীগ্রামে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা কাজিপুরে যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বগুড়া গাবতলীতে দুঃস্থদের মাঝে ইফতার ও নগদ অর্থ বিতরণ করেন — সাবেক এমপি লালু

বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে
  • ৫১ পড়া হয়েছে

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বগুড়া শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে লাচ্ছা সেমাই উৎপাদন এবং অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহারের অভিযোগে দুইটি কারখানাকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর–এর যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।

‎অভিযানে বগুড়া শহরের আটা পাড়ায় অবস্থিত “ইসলামিয়া লাচ্ছা সেমাই” কারখানাকে ১ লাখ টাকা এবং বৃন্দাবন পাড়ার “জেমি লাচ্ছা সেমাই” কারখানাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা আদায় করা হয়েছে।

‎অভিযান পরিচালনাকালে কারখানাগুলোতে কয়েকটি গুরুতর অনিয়ম পরিলক্ষিত হয়। এর মধ্যে ছিল— পায়ে মাড়িয়ে সেমাইয়ের ময়দার ডো তৈরি, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, অনুমোদনহীন রাসায়নিক রং ব্যবহার করে সেমাই উৎপাদন ও মোড়কজাতকরণ, ডালডা গলানো এবং সেমাই তৈরিতে পোড়া তেল ব্যবহার।

‎এসব অপরাধের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা আরোপ ও আদায় করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল এবং ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদি হাসান। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল জেলা পুলিশের একটি চৌকস দল।

‎অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে সরকারের সংশ্লিষ্ট আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয়

নব-নির্বাচিত এমপি সেলিম রেজাকে সংবর্ধণা, দোয়া ও ইফতার মাহফিল

বগুড়ায় দুই কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময় : ১৩ ঘন্টা আগে